কিশোরগঞ্জে কটিয়াদী অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফখর উদ্দিন ইমরানকে সভাপতি (দৈনিক নয়াদিগন্ত) ও মাসুম পাঠানকে (দৈনিক যায়যায়দিন ও ঘটনাপ্রবাহ) সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এছাড়ও সহ-সভাপতি মাইনুল হক মেনু (দৈনিক দিনকাল, ভোরের বার্তা ও কিশোরগঞ্জ বার্তা), যুগ্ন-সাধারণ সম্পাদক- দর্পন ঘোষ (দৈনিক আজকের সারাদিন), সাংগঠনিক সম্পাদক-আতিকুর রহমান কাযিন (দৈনিক খোলা কাগজ, কেটিভি ও কটিয়াদী প্রবাহ), কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম (দৈনিক মাতৃভূমি), দপ্তর সম্পাদক - মো. জহিরুল ইসলাম (দৈনিক খবরপত্র), নির্বাহী সদস্য- মোবারক হোসেন (সিএনএন বাংলা টিভি), নির্বাহী সদস্য- নজরুল ইসলাম (দৈনিক আজকের দেশ, কটিয়াদী প্রবাহ), সদস্য- ফজলুল হক জোয়ারদার আলমগীর (দৈনিক যুগান্তর), রফিকুল হায়দার টিটু (দৈনিক মানবজমিন), মো. এখলাছ উদ্দিন (বিজয় টিভি), নজরুল ইসলাম মজিব (দৈনিক নওরোজ), মাসুম বিল্লাহ তাহের (দৈনিক সকালের দুনিয়া) ও মোহাম্মদ মস্তোফা জাকির (আইপিএস বার্তা)।
কমিটিটি কিশোরগঞ্জ অনলাইন প্রেসকাবের সভাপতি মনোয়ার হোসেন রনি ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পলাশ অনুমোদন করেছেন।





