কিশোরগঞ্জের বাজিতপুরে মহামারি করোনাভাইরাস থেকে নতুন করে ৫ জনসহ মোট ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সুস্থ হওয়া ৫ জনের মধ্যে ৩ জন স্বাস্থ্যকর্মী ও ১৮ জন সাধারণ রোগী রয়েছেন। শনিবার রাত দেড়টার দিকে বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক (আরএমও) ও রোগ নিয়ন্ত্রণ (এমওডিসি) কর্মকর্তা ডা: তাহলিল হোসেন শাওন নয়াদিগন্তকে এসব তথ্য জানান।

নতুন করে করোনামুক্তর হলেন জিনিয়া পারভীন (২৬), এমাদ খান (৫০), লালন (২৫), নাঈম (২৪) ও সোলেমা (৪০)।

ডা: তাহলিল হোসেন শাওন বলেন, গত ২৪ ঘন্টায় উপজেলায় নতুন করে ৫ জন সুস্থ হয়েছেন। এর আগে আরো ২১ জন সুস্থ হযেছিলেন। এ নিয়ে উপজেলায় সর্বমোট ২৬ জন করোনা মুক্ত হয়েছেন।

উল্লেখ্য, বাজিতপুর উপজেলায় এ পর্যন্ত ৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ জন মৃত্যুবরণ করেছে।