ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট কর্তৃক তিনজন সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন। এ ছাড়াও ফিন্যান্স কমিটিতে নির্বাচিত হয়েছেন একজন। আগামী এক বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন। গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত অধিবেশনে তাদের মনোনীত করা হয়। ঢাবির সিনেটের একাধিক সদস্য নয়া দিগন্তকে এ বিষয়ে নিশ্চিত করেছেন।
সিনেটে মনোনীতরা হলেনÑ শিক্ষক ক্যাথটাগথরিথতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, রেথজিস্ট্রার গ্র্যাজুথয়েট ক্যাথটাগরিতে বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম বাহালুল মজনুন চুন্নু এবং থবিথশিষ্ট নাগথরিক হিসেথবে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক শামসুজ্জামান খান। এ ছাড়াও ফিন্যান্স কথমিথটি (এফথসি) সদস্য হয়েথছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আথতিউর রহমান।
এ দিকে, সংক্ষিপ্ত পরিসরে এ অধিবেশন অনুষ্ঠিত হলেও এতে কোনো বাজেট উপস্থাপন করা হয়নি। আগামী মাসে ফের সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন একাধিক সিনেট সদস্য। তারা জানান, আগামী ২৩ জুলাই ফের অনুষ্ঠিত অধিবেশনে আগামী অর্থবছরের বাজেট পেশ করা হবে।
এর আগে বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামানের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে এ অধিবেশনের আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন, পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ, গত সিনেট অধিবেশনের পর থেকে আজ পর্যন্ত দেশ-বিদেশের যেসব বরেণ্য ব্যক্তিবর্গ ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে শোক প্রস্তাব পাঠ, এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও মুনাজাতের মাধ্যমে এই অধিবেশন শুরু হয়। সংসদ সদস্য, ডাকসুর প্রতিনিধিসহ সব ক্যাটাগরি থেকে ৬৩ জন সিনেট সদস্য অংশগ্রহণ করেন।
অধিবেশনে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বলেন, অ্যাকাডেমিক কাউন্সিলের বিশেষ সভার সিদ্ধান্তক্রমে আপাতত সান্ধ্যকালীন তথা অনিয়মিত অ্যাকাডেমিক কর্মসূচিতে সব ভর্তিকার্যক্রম স্থগিত করা হয়েছে। নীতিমালা প্রণয়নের জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। দেশে ও আন্তর্জাতিক পর্যায়ের চাহিদা বিবেচনায় নিয়ে এ কমিটি নীতিমালা প্রণয়ন করবে, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার গুণগত মান এবং ভাবমূর্তি উন্নয়নে সহায়ক হবে।
ভিসি বলেন, ঞযব উযধশধ টহরাবৎংরঃু ঋঁহফ শীর্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল গঠনের ব্যাপারে আন্তরিকভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রধানমন্ত্রীর সুবিধামতো সময়ে তার উপস্থিতিতে এই তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পাঁচ বছর মেয়াদি ‘স্ট্র্যাটেজিক প্ল্যান’ (ঝঃৎধঃবমরপ চষধহ) গ্রহণ করা হবে। এ ‘স্ট্র্যাটেজিক প্ল্যান’-এ থাকবেÑ গবেষণা; শিক্ষার পরিবেশ ও আধুনিকায়ন; প্রশাসনিক দক্ষতা ও সমন্বয়; শিক্ষার্থীদের ক্যারিয়ার ও ভবিষ্যৎ, বিশ্ববিদ্যালয় কমিউনিটির উন্নয়ন (শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের); বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও বাহ্যিক নান্দনিক পরিবেশ; সাবেক শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশাসনিক কাজে অংশগ্রহণে উৎসাহিতকরণ; নেতৃত্বের উন্নয়ন; স্বেচ্ছাসেবী কার্যক্রমকে ত্বরান্বিত ও উৎসাহিত করার জন্য বিশ্ববিদ্যালয়ব্যাপী ‘ধপঃরাব পরঃরুবহংযরঢ়’ উদ্যোগ চালুকরণ; বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং; সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যাবলিকে ঝউএং-২০৩০-এ রূপায়ণ ও ভিশন-২০৪১-এর সাথে তার সমন্বয় সাধন।
সভায় পরবর্তী অধিবেশনের ঘোষণা দিয়ে ভিসি বলেন, যেহেতু সিনেটের এই বার্ষিক অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করা যায়নি বিধায় সেটি উপস্থাপন ও বিবেচনার জন্য সিনেটের এই বার্ষিক সভা আগামী ২৩ জুলাই বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি করা হয়।
এ দিকে, বার্ষিক এ অধিবেশনে উপস্থিত ছিলেন না বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমেদ, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন প্রমুখ। ঢাবির ইতিহাসে এটিই প্রথম সিনেট অধিবেশন যেখানে দুইজন প্রোভিসি ও ট্রেজারার অনুপস্থিত ছিলেন।
নতুন সদস্যদের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে এবং অধিবেশন এগিয়ে আনার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বলেন, এ বছর অধিবেশন আগানোর বিশেষ কারণ হলোÑ সিনেটের ৩৫ জন শিক্ষক প্রতিনিধির মেয়াদ শেষ হবে আগামী ১৬ জুন। এরপর সভা হলে আমরা তাদের সম্মান জানাতে পারব না, ধন্যবাদ দিতেও পারব না। তাই সহকর্মীদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতেই অধিবেশন এগিয়ে আনা হয়েছে।
৩ সিন্ডিকেট সদস্যসহ নতুন ৪ জন মনোনীত ঢাবির সিনেটে
আগামী মাসে ফের অধিবেশন : সান্ধ্যকালীন কোর্সে ভর্তি স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট কর্তৃক তিনজন সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন। এ ছাড়াও ফিন্যান্স কমিটিতে নির্বাচিত হয়েছেন একজন। আগামী এক বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।...





