কিশোরগঞ্জের কটিয়াদীতে নতুন করে ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ৮ জুনে পাঠানো ১৮টি নমুনার পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়। 

জানা যায়, নতুন করে আক্রান্ত ১৪ জনের মধ্যে দুজন শিশু, তিনজন যুবক, তিনজন তরুণী, তিনজন পুরুষ ও তিনজন মহিলা রয়েছে। রোববার দিবাগত রাত ১টার দিকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান নয়া দিগন্তকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে কটিয়াদী উপজেলায় সর্বমোট ৫১ জন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্ত ৫১ জনের মধ্যে একজন মৃত ব্যক্তি রয়েছেন। এ ছাড়া উপজেলায় ১২ জন স্বাস্থ্যকর্মীসহ মোট ১৩ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।
ডাঃ তানভীর হাসান বলেন, উপজেলা প্রশাসনের সাথে পরামর্শ করে আক্রান্ত এলাকা লক ডাউন করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।