দিনাজপুরের নবাবগঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১৩শ’ কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে এ সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার, কৃষি কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা পাট অধিদপ্তর দিলীপ কুমার মালাকার, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।





