রাজধানীর কাফরুলে ইব্রাহিমপুরের গোয়ালবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টের পর পাঁচতলা ভবন থেকে নিচে পড়ে ইমন হোসেন (২০) নামে এক শ্রমিক মারা গেছে । এ ঘটনায় আহত হয়েছে ইমনের সহকর্মী ফয়সাল আহমেদ (১৮) ও আনিসুর রহমান আনিস (১৮)। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। তারা ওই এলাকায় একটি ভবন নির্মাণের কাজ করছিলেন। ইমন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দিননাথপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) রায়হানুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ভবন থেকে পড়ার পর গুরুতর আহতাবস্থায় সহকর্মীরা ইমনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নির্মাণাধীন ভবনের পাঁচতলার নিচ থেকে রশি বেঁধে রড উপরে ওঠানোর সময় পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শে উপর থেকে নিচে পড়ে যান ইমন। এ ঘটনায় আনিস ও ফয়সাল সামান্য আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ইমনের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
কাফরুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর কাফরুলে ইব্রাহিমপুরের গোয়ালবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টের পর পাঁচতলা ভবন থেকে নিচে পড়ে ইমন হোসেন (২০) নামে এক শ্রমিক মারা গেছে । এ ঘটনায় আহত হয়েছে...





