দিনাজপুরের হিলিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া তৃতীয় লিঙ্গ হিজরা জনগোষ্ঠীদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে বেসরকারি সংস্থা লাইট হাউজ। মঙ্গলবার বেলা ১১টায় সংস্থাটির কার্যালয়ে ডিআইসি ইন-চার্জ আরিফুর রহমান এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

তৃতীয় লিঙ্গের এসব মানুষের মাঝে ১২ কেজি চাল, ডাল, তেল, আলু, লবণ ও পেঁয়াজ ২ কেজি করে বিতরণ করা হয়।

হিলি লাইট হাউজ ডিআইসি ইন-চার্জ আরিফুর জানান, প্রথম পর্যায়ে ৩৬ জনের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।