খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় ইউপিডিএফ (মূল) দলের কর্মী নিহত হয়েছে। নিহতের নাম ধর্মজয় ত্রিপুরা (২৮)। সে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের হাজাছড়া এলাকার বিষ্ণু কার্বারী পাড়ার শশীচরণ ত্রিপুরার ছেলে।
রোববার সকাল সাড়ে ৮টায় ১ নম্বর মেরুং ইউনিয়নের হাজাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব।
এ ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমার পাঠানো এক প্রেসবার্তায় এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।