কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দূর্ঘটনায় ইয়াছিন মিয়া (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কটিয়াদী উপজেলার বানিয়াগ্রাম বাসস্ট্যান্ডে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত ইয়াছিন উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও বেপারী পাড়া গ্রামের নবী হোসেনের ছেলে। সে উত্তরগনের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল বলে জানা যায়।

পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার দুপুরে বানিয়াগ্রাম বাজারের পূর্ব দিক থেকে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের নিচে চাপা পড়ে ইয়াছিন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই চালক পালিয়ে যায়।
এ ব্যাপারে কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুস সোবহান বলেন, নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর ও মোটর সাইকেলটি আটক করা হয়েছে।