গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৮ বছর বয়সী এক নববধূকে মুখ বেধে ধর্ষণ করেছে লম্পট হান্নান খন্দকার (২৩)।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের জটিয়ারবাড়ি গ্রামে। হান্নান খন্দকার উপজেলার জটিয়ারবাড়ি গ্রামের হানিফ খন্দকারের ছেলে। ঘটনার পর রাতে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন। এ ঘটনায় রাতেই মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে সাংবাদিকরা সরেজমিনে গেলে নববধূর স্বামী অভিযোগ করে বলেন, সকালে আমি শশুরবাড়িতে নাস্তা করছিলাম এ সময় পার্শ্ববর্তী নিপা বেগম এসে আমার স্ত্রীকে আম খাওয়ার কথা বলে তাদের বাড়িতে ডেকে নেয় এর পর নিপার সহযোগিতায় হান্নান খন্দকার তাদের ঘরের ভিতরের পিছনের বারান্দায় নিয়ে গামছা দিয়ে মুখ ও গায়ের ওড়না দিয়ে হাত বেঁধে ধর্ষণ করে। আমি হান্নানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
ধর্ষণের স্বীকার নববধূ বলেন, সকালে পার্শ্ববর্তী নিপা বেগম আম খাওয়ার কথা বলে আমাকে তাদের বাড়িতে ডেকে নেয়, আমি আম খাব না বলে চলে আসার চেষ্টা করি। এসময় হন্নান খন্দকার আমার হাত ধরে জোর করে ঘরের মধ্যে পিছনের বারান্দার চৌকির উপর নিয়ে ধর্ষণ করে, আমি চিৎকার করার চেষ্টা করলে গামছা দিয়ে মুখ ও ওড়না দিয়ে হাত বেঁধে আমার শরীরের বিভিন্ন স্হানে হাত লাগায় এসময় আমি নিজেকে আত্মরক্ষা করতে তাকে মোবাইল দিয়ে আঘাত করি এবং আমার নানী আমাকে খুঁজতে আসলে তার উপস্হিতি টের পেয়ে হান্নান ঘর থেকে দৌঁড়ে পালিয়ে যায় এবং এ কথা কাউকে না জানাতে হুমকি প্রদান করে। তখন আমি দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে বাড়িতে এসে স্বামীসহ পরিবারের লোকজনকে ঘটনাটি জানাই। আমি লম্পট হান্নানের কঠিন শাস্তি চাই। এ ঘটনার প্রতিবাদ করায় হান্নানের ভাই খোকন খন্দকার বাড়িতে এসে হুমকি দিয়ে যায় বলেও তারা জানান।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ লুৎফর রহমান জানান, এ ঘটনায় ধর্ষিতার মা মাকসুদা বেগম বাদি হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন, ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।





