কিশোরগঞ্জের বাজিতপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫ জনকে করোনামুক্ত ঘোষণা করেছেন বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জালাল উদ্দিন আহমেদ। এদের মধ্যে ১ জন নার্স, ৩ জন যুবক এবং ১ জন পুরুষ রয়েছেন। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন করোনা মুক্তরা হলেন, বাজিতপুর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাহমুদা আক্তার (৪৯), উপজেলার সরারচর ইউনিয়নের মিরেরগাঁও গ্রামের দূর্জয় সাহা (২৪), মো: এনামুল ইসলাম (২৪), হালিমপুর ইউনিয়নের শেখদী গ্রামের মো: মশিউর রহমান (২১) ও বাজিতপুর পৌরসভার দক্ষিণ আলেয়াবাদ মহল্লার একে এম আহম্মেদ আলী (৬৫)। এ নিয়ে বাজিতপুর উপজেলায় সর্বমোট ১৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
উল্লেখ্য, বাজিতপুর উপজেলায় এ পর্যন্ত ১৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বাজিতপুর উপজেলায় ১৩ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।





