মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান গত বৃহস্পতিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনের বাবা।
প্রথমে মিয়াজ উদ্দিন খান জেলা পরিষদ প্রশাসক ছিলেন। পরবর্তীতে ২০১৮ সালের নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে বিজয়ী হন। তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন চাকরি করেছেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাকে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক নৌমন্ত্রী, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যানের ইন্তেকাল প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান গত বৃহস্পতিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুক্তিযোদ্ধা মিয়াজ...





