কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক কলহের জেরে সাইফুল ইসলাম বাবুল (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার চান্দপুর ইউনিয়নের ভাংনাদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত হাজী আহাদ আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক বখতিয়ারসহ তার সহযোগীদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক বখতিয়ারের সাথে সাইফুল ইসলামের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। জমিসংক্রান্ত বিরোধ চলাকালীন সময়ে গত বৃহস্পতিবার রাতে নদী থেকে মাছ শিকার করতে যায় বখতিয়ার। এ সময় বখতিয়ারের দাদা তাকে দেখে ফেললে সীমানা দিয়ে কেন আসে জানতে চায়। পরের দিন শুক্রবার সন্ধ্যায় তার বাড়ির পাশে কথাকাটাকাটি হলে একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে মাটিতেই লুটিয়ে পড়ে। আহত অবস্থায় ভাগলপুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।