ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার টঙ্গীর বড় দেওড়া এলাকায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে মুরগি ও চাউল বিতরণ করেছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযেদ্ধা হাসান উদ্দিন সরকার। টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডশন প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে হিন্দুদের মাঝে মুরগি ও চাউল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় হিন্দু কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, রায় মোহন সরকার, রমেশ চন্দ্র সেন, শ্রী সুনীল চন্দ্র, শ্রী সুশীল চন্দ্র, প্রেমনাথ চন্দ্র দাস প্রমুখ।
অনুষ্ঠানে হাসান সরকার বলেন, হিন্দুরাও আমাদের সমাজের একটি অংশ। ঈদে আমরা মুসলমানরা আনন্দ করবো, আর আমাদের সমাজেরই অপর একটি অংশ নির্জীব থাকবে তা হতে পারে না। তাই প্রতি বছরই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমার প্রতিবেশী হিন্দুদের মাঝে ঈদের আনন্দ ভাগ করে দিতে তাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি।





