কিশোরগঞ্জের কটিয়াদীতে ইসলাম ধর্ম ও মহানবীকে কটূক্তি করার অভিযোগে শামসুল আলম ওরফে হোয়াইট আলমকে (৬৫) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার ভোর রাতে কটিয়াদী পৌরসভার বাগরাইট মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পৌর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে পুলিশ ৫০ পিস ইয়াবা পায়। কটিয়াদী মডেল থানার ওসি এম এ জলিল বলেন, গ্রেফতারকৃত আলমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ কোর্টে চালান দেয়া হয়েছে।





