রাজবাড়ীতে স্ত্রীসহ পাংশায় অপহরণ, নারী শিশু নির্যাতন ও মারমারির মামলাসহ একাধিক মামলার আসামি বাবুল শেখকে গ্রেফতারর করেছে পুলিশ। বুধবার উপজেলার উপজেলার শরিসা ইউনিয়নের বেজপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। নারী ও শিশু নির্যাতন মামলার আসামি বাবুল শেখ ও তার স্ত্রী উরুজা খাতুনকে গ্রেফতার করা হয়। একই দিন অভিযান চালিয়ে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রাম থেকে অপহরণ মামলার আরেক আসামি দরুদ আলী প্রামানিক ও মারামারি মামলার এক রেজাউল করিমকে গ্রেফতার করেছে।
কালুখালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





