লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ধারালো দা দিয়ে মাকে গলাকেটে করে হত্যা করেছে পাষণ্ড ছেলে। গতকাল শুক্রবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া গ্রামে সর্দরবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম (৬০) ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী। এ ঘটনায় গ্রামবাসী ঘাতক ছেলে জাফর হোসেনকে (২৬) আটক করে পুলিশে দিয়েছে।
রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর কাছ থেকে জাফরকে আটক করে তাদের হেফাজতে নেয়। একই সাথে পুলিশ শেফালী বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রায়পুর থানার ওসি আব্দুল জলিল বলেন, খবর পেয়ে ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। ছেলের মাদকসেবন নিয়ে কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।