খেলাফত মজলিস বাংলাদেশ পীরগাছা উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। ত্রাণ সামগ্রী বিতরণ করেন খেলাফত মজলিসের রংপুর বিভাগীয় ইনচার্জ দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক প্রধান পরীক্ষক মো: সিরাজুল ইসলাম মাস্টার।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি রংপুরের প্রসিদ্ধ ক্বারী মো: আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আহমদ আলী মোল্লা। এ সময় রংপুর জেলা এবং মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





