পাবনার সাঁথিয়ায় সরকারি কাজে বাধা ও ১০ লাখ টাকা দাবি করার অভিযোগে উপজেলা ছাত্রলীগের
সাধারণ সম্পাদক হাসিবুল খাঁন ছানাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার
লিমিটেডের
প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমার বাদি হয়ে সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগের বরাত দিয়ে ওসি আসাদুজ্জামান জানান, সড়ক ও জনপথ বিভাগের অধীনে সাঁথিয়ার কোনাবাড়িয়া থেকে পাটগাড়ী পর্যন্ত সড়ক নির্মাণের কাজ পায় এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। শনিবার সকাল ১১ ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার ইয়াসিন আলী শ্রমিকদের নিয়ে কোনাবাড়িয়া ইছামতি নদীর ডাইকে কাজ করতে গেলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছানাসহ ৮-১০ জন সন্ত্রাসী স্টাইলে কাজে বাধা দেয়।
এ সময় তারা ১০ লাখ টাকা চাঁদা না দিলে কাজ বন্ধ করার হুমকি দেয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয় দেখায় ও মারধর করে। জোরপূর্বক রুলারের চাবি কেড়ে নেয়। অভিযোগ করতে গেলে সেখানেও ছানা গিয়ে কেন তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বলে হুমকিধমকি ও গালাগাল করে। তখনই পুলিশ তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসিবুল খান ছানার বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে।
সাঁথিয়ায় সরকারি কাজে ১০ লাখ টাকা চাঁদা দাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার
পাবনার সাঁথিয়ায় সরকারি কাজে বাধা ও ১০ লাখ টাকা দাবি করার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খাঁন ছানাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে ঠিকাদারী...





