সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কাজ করার অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
ছাত্রলীগ নেতা সানা একটি সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ঠিকাদারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ঠিকাদার চাঁদা দিতে অস্বীকার করায় গত ২৯ আগস্ট সাইট সুপারভাইজার ইয়াছিন আলীকে মারধর করে সানার লোকজন। ওই দিনই প্রতিষ্ঠানটির প্রজেক্ট ম্যানেজার প্রহলাদ কুমার হালদার বাদি হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
সাঁথিয়া ছাত্রলীগের সম্পাদক বহিষ্কার
সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কাজ করার অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি...





