নোয়াখালীর চাটখিল থেকে অপহরণের শিকার এক সৌদি প্রবাসীর স্ত্রী ও সন্তানকে অপহরণের তিন দিন পর তাদের ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে ঢাকার লালবাগ থানা পুলিশের সহায়তায় লালবাগ কেল্লা এলাকা থেকে তাদেরকে উদ্ধার করে শনিবার ভোরে চাটখিল নিয়ে আসে থানা পুলিশ। এ সময় অপহরণকারী বখাটে যুবক শাহাদাত হোসেন সাদ্দামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অপহরণের শিকার গৃহবধূর বাবা মোহাম্মদ উল্যাহ বাদি হয়ে শনিবার চাটখিল থানায় শাহাদাত হোসেন সাদ্দামের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ৪-৫ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।