বরিশালের আগৈলঝাড়ায় বাড়ির সীমানা নিয়ে হামলা-সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছেন ১৫ জন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামে বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে শিক্ষক দেব দুলাল বাড়ৈর সাথে পার্শ্ববর্তী ললিত বাড়ৈর দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। রোববার বিকেলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায় সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত নিখিল বাড়ৈকে বরিশাল ও বাকি সাতজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সদরের সাবগ্রামে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন
বগুড়া সদরের সাবগ্রামহাট বন্দরে ইসলামী ব্যাংক বড়গোলা শাখার অধীনে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার ব্যাংকের বড়গোলা শাখা ইনচার্জ এভিপি রাশেদুল করিমের সভাপতিত্বে ও বড়গোলা শাখার প্রিন্সিপাল অফিসার খায়রুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রোস্তম আলী, মহিলা কাউন্সিলর মোকছেদা বেগম, সাবগ্রাম বন্দর বণিক সমিতির সভাপতি সাবগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, এজেন্ট ইনচার্জ মঈনুল হাসান প্রমুখ। বগুড়া অফিস।