ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীর প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও ইভটিজিংয়ের অভিযোগে এক বখাটেকে থানায় সোপর্দ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ফাহিমা আক্তার নামে ভুক্তভোগী শিক্ষার্থী।
গতকাল রোববার দুপুরে কার্জন হল এলাকা থেকে ওই বখাটেকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা করেন ওই ছাত্রী। তবে তাৎক্ষণিক অভিযুক্তের বিস্তারিত নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ভুক্তভোগী ছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সূত্রে জানা যায়, শনিবার ওই ছাত্রীকে হয়রানির ঘটনা ঘটে। এ ঘটনা তার শুভাকাক্সক্ষী আরাফাত চৌধুরীকে জানালে রোববার সকালে দু’জন মিলে ক্যাম্পাসে ওই বখাটেকে খুঁজতে থাকেন। একপর্যায়ে ঢাকা মেডিক্যালের সামনে থেকে গণিত ভবন হয়ে আবার কার্জন হল এলাকার দিকে যাচ্ছিলেন তারা। হঠাৎ এক ব্যক্তি বাজে অঙ্গভঙ্গি কুরুচিপূর্ণ অশ্লীল মন্তব্য করছিল। ওই ছাত্রী লোকটার দিকে এগিয়ে গিয়ে কৈফিয়ত চাইলে লোকটা উঠে চলে যেতে চায়।
একপর্যায়ে কার্জন হলের সাইডে রাখা গাড়িগুলোর কাছাকাছি এলে বখাটে দৌড় দেয়। আরাফাত লোকটাকে ধরতে গেলে সে কিলঘুষি দিয়ে নিজেকে ছোটানোর চেষ্টা করে। তখন চারপাশের লোকজনকে নিয়ে দৌড়ে এসে লোকটাকে ধরে ফেলে। পরে প্রক্টরিয়াল টিমকে সাথে নিয়ে বখাটেকে থানায় সোপর্দ করা হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী নয়া দিগন্তকে বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রীর প্রতি অশালীন অঙ্গভঙ্গির জন্য কার্জন হল এলাকা থেকে এক বখাটেকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা জানতে শাহবাগ থানায় যোগাযোগ করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেছে ছাত্রী। আসামিকে চালান দিয়ে দেয়া হয়েছে।
ঢাবি ছাত্রীকে অশালীন অঙ্গভঙ্গি : বখাটেকে থানায় সোর্পদ
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীর প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও ইভটিজিংয়ের অভিযোগে এক বখাটেকে থানায় সোপর্দ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ফাহিমা আক্তার নামে...





