নোয়াখালীর চাটখিল পৌরসভার প্রাণকেন্দ্র থানা থেকে মধ্য সুন্দরপুর শাহাজী বাড়ির পুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার এবং থানা থেকে বড় বাড়ি হয়ে বদলকোট রোড পর্যন্ত প্রায় পোনে এক কিলোমিটার সড়কের একেবারে বেহাল অবস্থা। দুই বছর ধরে সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যানবাহন চলাচল তো দূরের কথা হেঁটে চলাচল করাও অসম্ভব হয়ে পড়েছে। এতে করে এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। এলাকাবাসীর পক্ষ থেকে সড়কগুলো মেরামত করার জন্য পৌরসভার মেয়র ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে বারবার আবেদন করার পর কাজ শুরু হচ্ছে হচ্ছে বলে আশ^াস দেয়া হলেও অদ্যাবধি কাজ শুরু হয়নি।
পৌরসভা সূত্রে জানা যায়, গত বছর শেষের দিকে সড়ক দুটি সংস্কারের দরপত্র আহ্বান করা হয় এবং জানুয়ারি মাসে সড়ক দুটির সংস্কার কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ৮ থেকে ৯ মাসেও সংস্কার কাজ শুরু করা হয়নি। পৌর কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী সড়ক দুটি সংস্কার কাজ শুরু হচ্ছে না কেনো জানতে চাইলে তারা কিছ ুদিনের মধ্যেই শুরু হবে বলে বার বার আশ^াস দিয়ে যাচ্ছেন। কিন্তু বাস্তবে তা এখনো শুরু হয়নি। এতে করে এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।
দরপত্র আহ্বানের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও সড়ক দুটির নির্মাণ কাজ কেন শুরু হচ্ছে না এ ব্যাপারে স্থানীয় ২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম সরওয়ার বাদশার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, মেয়র সাহেব বলেছেন ৩-৪ দিনের মধ্যেই কাজ শুরু হবে।