কক্সবাজার পৌর এলাকার প্রাচীন জনপদ বাহারছড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে কক্সবাজার জেলার সর্বজন শ্রদ্ধেয় বরেণ্য শিক্ষাবিদ, কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জি এম সলিম উল্লাহকে।
এ মেধাবী ও গুণী শিক্ষকের প্রথম নামাজে জানাজা তার জন্মগ্রাম ভারুয়াখালী ইউনিয়নের বাজার সংলগ্ন মাঠে গতকাল সকাল ৯টায় এবং দ্বিতীয় নামাজে জানাজা কক্সবাজার স্টেডিয়াম সংলগ্ন কক্সবাজার জেলা কেন্দ্রীয় ঈদগাঁও ময়দানে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, তিনি দীর্ঘ ৩৩ বছর কক্সবাজার কলেজে অধ্যাপনা করেছেন। শিক্ষকতা জীবনে বিভাগীয় প্রধান, কলেজের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি গত ১৩ সেপ্টেম্বর রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।