পাবনার সাঁথিয়ায় নিজ ঘরে ঢুকে তাঁত শ্রমিক রবিউল ইসলামকে (২২) ধারালো অস্ত্র দিয়ে গলা ও দুই পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রবিউল ইসলাম তেতুলিয়া কারিগরপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ৯ টার দিকে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ৭-৮ দিন আগে রবিউলকে কে বা কারা বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। আহত রবিউল সাঁথিয়া হাসপাতালে চিকিৎসা নেয়। পরে অসুস্থ অবস্থায় বাড়িতেই চিকিৎসা নিতে থাকে। শুক্রবার দিনগত রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে গলা ও দুই পায়ের রগ কেটে তাকে হত্যা করে চলে যায়।
সাঁথিয়া থানার এসআই আবুল কালাম আজাদ জানান, হত্যার কারণ উদঘাটনসহ দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।