নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ফারহানা আক্তার স্বর্ণা (২৩) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে শিমরাইল-আদমজী ইপিজেড-নারায়ণগঞ্জ সড়কের সিদ্ধিরগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি বন্দর থানার বাগবাড়ি এলাকায়। তিনি বাগবাড়ি এলাকার মোহাম্মদ রায়হানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্বামীর সাথে মোটরসাইকেলে করে যাতায়াতের সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ফারহানা সড়কে পড়ে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।





