বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে তিন ঘণ্টার পরীক্ষা বাড়ি বসে চব্বিশ ঘণ্টায় দিচ্ছে শিক্ষার্থীরা। একটি বিদ্যালয়ে ‘স্বগৃহ মূল্যায়ন’ পরীক্ষার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন অভিভাবকরা।
জানা যায়, অভিনব এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে উপজেলার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ে। পরীক্ষার মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয় কর্তৃপক্ষ পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। সরকারি সিদ্ধান্তে এখনো বিদ্যালয় বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা জানায়, সকাল ৯টায় তারা বিদ্যালয়ে গিয়ে প্রশ্নপত্র সংগ্রহ করতে হচ্ছে। ওই প্রশ্নের আলোকে বাড়ি বসে পরীক্ষা দিচ্ছে তারা। সময় পাচ্ছে পরদিন সকাল ৯টা পর্যন্ত। খাতা জমা দিয়ে অন্য বিষয়ের প্রশ্ন সংগ্রহ করছে তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার মন্ডল বলেন, শিক্ষার্থীদের ভালোর জন্য এই মূল্যায়ন পরীক্ষা নেয়া হচ্ছে। পরীক্ষায় ফি নেয়ার ব্যাপারে বলেন, বিদ্যালয়ের বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল ও কর্মচারীর বেতন পরিশোধের জন্য টাকা উত্তোলন করা হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহাদেব চন্দ্র বসু জানান, ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে এই পরীক্ষা নেয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, সভায় পরীক্ষা নেয়ার ব্যাপারে শিক্ষকদের মধ্যে দ্বিমত থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
আগৈলঝাড়ায় ‘স্বগৃহ মূল্যায়ন’ পরীক্ষা নিয়ে বিতর্ক
বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে তিন ঘণ্টার পরীক্ষা বাড়ি বসে চব্বিশ ঘণ্টায় দিচ্ছে শিক্ষার্থীরা। একটি বিদ্যালয়ে ‘স্বগৃহ মূল্যায়ন’ পরীক্ষার নামে অর্থ হাতিয়ে নেয়ার...





