চাটখিল পৌর শহরে জাপান প্যালেসে চাটখিল শিশু-কিশোর বিশেষায়িত হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতাল কার্যক্রম চালু করেছে। চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী শনিবার হাসপাতালটি উদ্বোধন করেন। এ উপলক্ষে হাসপাতাল ভবনে স্কয়ার হাসপাতালের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ নোয়াখালী জেলা সভাপতি ডা: এম এ নোমান। বিশেষ অতিথি ছিলেন চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান ও সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান লিটন।





