জীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে মানুষ করেছেন ছেলেদের। সেই ছেলেদের হাতে আজ মার খেলেন বাবা। চার সন্তানের জনক সেই হতভাগার এক ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত।
প্রায় ৩০ বছর আগে কুষ্টিয়ার গোপগ্রাম থেকে অর্থের অভাবে রাজবাড়ীর পাংশার বাহাদুরপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে আসেন বাকি বিল্লাহ। ভাউডাঙ্গায় বিয়ে করেন। সংসারে চার ছেলে। বড় ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে ছেলেদের কর্মকাণ্ডের সমালচনা করায় দুই ছেলে ও তার সহধর্মিণী বাকি বিল্লাহকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।
পাংশা হাসপাতালে চিকিৎসাধীন বাকি বিল্লাহ বলেন, জন্মই যেন আমার পাপ। কি করেছি আমি, আজ আমার নিজের ছেলেরা আমাকে মারধর করল। ওরা সবাই মিলে আমাকে মেরে ফেলবে।