গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি পাটের গুদামে আগুন লেগে প্রায় ৩০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদী গ্রামে মাজড়া বাজারের অদূরে একটি পাটের গুদামে বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে।
পাট ব্যবসায়ী কাগদী গ্রামের শাহাজান মোল্যার ছেলে হাফিজুর রহমান লিখন মোল্যা জানান, বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন লাগলে গুদামের পশ্চিম পাশে আগুন লাগবে। অথচ যে পাশে আগুন লেগেছে সেখানে বিদ্যুতের লাইন নাই এবং কোনো লোক যাতায়াতের কোনো সুযোগ নাই। কেউ তার সাথে শত্রুতা করে আমার গুদামে বাইরে থেকে টিনের চালার ফাঁকা দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। তবে কে বা কারা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে তা নিশ্চিত করে বলতে পারেননি। কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান গুদামে আগুন লাগার কথাটি নিশ্চিত করেছেন।
কাশিয়ানীতে পাটের গুদামে আগুন ৩০ লাখ টাকার ক্ষতি
গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি পাটের গুদামে আগুন লেগে প্রায় ৩০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার মহেশপুর...





