যে বা যারা আওয়ামী লীগের বিপক্ষে কাজ করবে, আওয়ামী লীগের সম্মান নষ্ট করবে, আওয়ামী লীগের সাথে থেকে দলের ক্ষতি করবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে।

শনিবার দুপুরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিমের নিজ বাসভবনে আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, শুদ্ধি অভিযান কিন্তু আওয়ামী লীগের সাথে যারা জড়িত তাদের দিয়েই শুরু হয়েছে। এবং ধাপে ধাপে সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সে যদি আওয়ামী লীগের কর্মীও হয় তাকে ছাড় দেয়া হবে না।

তিনি মাদারীপুর ছাড়াও সারাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলাচনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো: সাহাবুদ্দিন মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃঞ্চ দে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌরসভার মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো: আকবর হাওলাদার, সাধারণ সম্পাদক পারভেজ চৌধুরীসহ মাদারীপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।