চাটখিল উপজেলার হীরাপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আবুল কাশেমের ছেলে মো: রাকিবুল হাসান (২০)। তিনি কিডনি রোগে আক্রান্ত হয়ে গত আট মাস ধরে ঢাকার মিরপুরে জাতীয় কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ১১২ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।
তার বাবা আবুল কাশেমের পক্ষে তার চিকিৎসার খরচ চালানো কোনোভাবে সম্ভব হচ্ছে না। তাই তার ছেলের চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা : আবুল কাশেম, ব্যাংক হিসাব নং ১৬৪২১০২০০২৯৮৮০, প্রাইম ব্যাংক, পল্লবী শাখা, মিরপুর, ঢাকা। বিকাশ নং ০১৭২৬৮৭৩৫৯৮।





