ফ্রান্সে মহানবী সা:-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন করেছে জেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন। বৃহস্পতিবার বেলা ১০টায় শহরের পিটিআই গেইটের সামনে প্রধান সড়কের পাশে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এসময় ‘আমরা সবাই রাসূল সেনা, ভয় করিনা কোনো বোমা’, ‘মুহাম্মদ সা: আমাদের আদর্শ’, ‘আমার নবী, আমার প্রাণ’, ‘আমার প্রাণ হযরত মুহাম্মদ সা:’, ‘বীরের জাতি মুসলমান সইবো না আর অপমান’, ‘ফ্রান্সের পণ্য বর্জন করুন’ সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে সহস্রাধিক জনতা ওই মানববন্ধনে অংশ নেয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন জামালপুর জেলা শাখার উপদেষ্টা মুফতি আব্দুল্লাহ, মাওলানা আখতারুজ্জামান সিদ্দিকী, মাওলানা মিরাজুল ইসলাম, সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ আলী খান, সাধারণ সম্পাদক হাফেজ মহিবুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাহবুবুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ ফজলুল করিম, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন সদর থানা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা মশিউর রহমান আজাদী, স্টেশন বাজার জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নূরল ইসলাম নিরল প্রমুখ।





