ফতুল্লায় এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে কাউছার আহম্মেদ নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানার পুলিশ। বুধবার রাতে লামাপাড়ার সুন্নাতিয়া আল আরাবিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। গ্রেফতার হওয়া শিক্ষক জানান, এ ঘটনার পেছনে শয়তানের ধোঁকা ছিল।
ছাত্রের পরিবারের অভিযোগ, ওই ছাত্রকে সকালে শ্রেণীকক্ষে একা পেয়ে কাউছার আহম্মেদ বলাৎকার করেন। পরে ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে এসে বিষয়টি তার পরিবারকে জানালে পরিবার বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, অভিযুক্ত শিক্ষককে ওই রাতেই গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রের বাবা থানায় একটি মামলা দায়ের করেছেন।





