নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডোবা থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ফতুল্লার পিঠালীপুল এলাকার প্যারাডাইস ক্যাবল কারখানার অপর পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবকের নাম-ঠিকানা জানা যায়নি।
ফতুল্লা মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজি মিনারুল জানান, একটি
ডোবায় নাম-পরিচয় না জানা যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশটি
দেখে মনে হয়েছে তিন থেকে চার দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ও নিহতের পরিচয় পাওয়া পর ওই যুবকের মৃত্যুর কারণ জানা যাবে।





