কুমিল্লার দেবিদ্বারে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে জাফরগঞ্জ সিজি- বড়শালঘর ভায়া ইউসুফপুর সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবনির্মিত দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ রাজী মোহাম্মদ ফখরুল।
এ সময় বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার, উপজেলা ইঞ্জিনিয়ার মো: শাহ আলম, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জি এস মান্নান মোল্লা, প্রভাষক সাইফুল ইসলাম শামীম, সুমি এন্টারপ্রাইজের ঠিকাদার মো: সেলিম ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো: শাহাদাৎ হোসেন মিঠু, মো: নুরুল আমিন, আশিয়ান ফুডের স্বত্বাধিকারী মো: নজরুল ইসলাম, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল চৌধুরী, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। বিজ্ঞপ্তি।
দেবিদ্বারে সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন
কুমিল্লার দেবিদ্বারে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে জাফরগঞ্জ সিজি- বড়শালঘর ভায়া ইউসুফপুর সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবনির্মিত দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন...
