দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার চকদলু সড়কে বুধবার সকালে অটোচার্জার ও মোটরচালিত দুই রিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। নিহত নুরুল হুদা (৭০) সাবেক সংসদ সদস্য আজিজুল হক চৌধুরীর ভাই বলে জানা গেছে।

এছাড়াও রিকশায় থাকা অপর একজন গুরুতর আহত হন। আহত মো: নুরুজ্জামানকে (৪৫) প্রথমে নবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

ঘটনাটি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ হাসপাতালের চিকিৎসক ডা: শামিম সরোয়ার জানান।