কুলাউড়া উপজেলার বরচাল ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী খোরশেদ আহমদ খান সুইট ৪৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফলাফল অনুযায়ী নৌকার বিদ্রোহী প্রার্থী খোরশেদ আহমদ খান সুইট (চশমা প্রতীকে) তিন হাজার ২৮৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী আব্দুল মোক্তদির মোক্তার (ধানের শীষ প্রতীকে) পান তিন হাজার ২৪০ ভোট। এ ছাড়া অপর ২ প্রার্থী খায়রুল আমিন চৌধুরী (আনারাস প্রতীকে) এক হাজার ১৮ ভোট পেয়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত অধ্যাপক সি এম জয়নাল আবেদীন (নৌকা প্রতীকে) ৯৬৬ ভোট পান।
উপজেলা নির্বাচন অফিসার আহসান ইকবাল জানান, দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।









