দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পল্লীর জঙ্গল থেকে এক অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর আনুমানিক বয়স ৪২ বছর।
বুধবার সকাল ৯টায় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ উপজেলার শিবনগর ইউনিয়নের চককবীর মীরপাড়ার এক জঙ্গল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুর থেকে পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) একটি টিম এবং রংপুর থেকে সিআইডির এক্সপার্ট টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





