কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার আসন্ন নির্বাচনে ২০ দলীয় জোটের মনোনয়ন চান ডিপ্লোমা কৃষিবিদ গোলাম ফারুক চাষী। তিনি কটিয়াদী পৌর বিএনপির আহবায়ক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য, কটিয়াদী উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি। বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে দলের একজন সক্রিয় কর্মী হিসেবে দলীয় বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে পালন করে আসছেন। তিনি ২০০৮ সালে কটিয়াদী উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়ে ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি কটিয়াদী পৌরসভার মেয়র পদে ২০১১ ও ২০১৫ সালে প্রার্থী হয়েও দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচন করতে পারেননি।