চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

চকরিয়ার হারবাং হামেদিয়া দাখিল মাদরাসার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে হারবাং ইনানী রিসোর্ট সংলগ্ন জেলা পরিষদের যাত্রী ছাউনীর সামনে অতিথিদের বরণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীকেও ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

অতিথিদেরকে অভিনন্দন জানিয়েছেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক ও স্থানীয় জামায়াত নেতারা।

পরে অতিথিরা ধর্ম উপদেষ্টার একান্ত সচিব হারবাংয়ের কৃতি সন্তান ছাদেক আহমদের বাসভবনে সংক্ষিপ্ত মতবিনিময় ও মধ্যাহ্ন ভোজে অংশ নেন।

এসময় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরফান উদ্দিন, কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া সার্কেল) মো: রকিব-উর রাজা, চকরিয়া থানার (ওসি) মো: শফিকুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।