পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মাদারীপুরের কালকিনিতে ব্যবসায়ীসহ একই পরিবারের তিনজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে এ হামলার ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কয়ারিয়া এলাকার চরআলিমাবাদ গ্রামের বৃদ্ধ মাছ ব্যবসায়ী সেলিম ফকিরের সঙ্গে একই এলাকার ইউসুফ ফকিরের দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। এর জের ধরে হঠাৎ করে ইউসুফ ফকিরের নেতৃত্বে আরিফ ফকির, মোবারক ফকির, আবুল ফকির ও মানুনসহ ১০-১২জন মিলে ব্যবসায়ী সেলিম ফকির (৬৫), স্ত্রী জাহেদা বেগম (৫০) ও ছেলে রাজিব ফকিরকে (২৩) হাতুড়ি পেটা করে। এ ব্যাপারে কালকিনি থানার ওসি নাছির উদ্দিন মৃধা বলেন, থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
কালকিনিতে প্রতিপক্ষের হাতুড়ি পেটায় ব্যবসায়ীসহ ৩ জন আহত
পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মাদারীপুরের কালকিনিতে ব্যবসায়ীসহ একই পরিবারের তিনজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার...





