দৈনিক সংবাদ প্রতিনিধি মো. হাবিবুর রহমানকে সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শোয়েব হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার প্রেসক্লাব ভবনে দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পুনরায় তাদের মনোনিত করা হয়।

সভায় ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটিতে দি বাংলাদেশ টুডে প্রতিনিধি মো. রফিক উল্যাহ খোকনকে সহ-সভাপতি, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি গুলজার হোসেন সৈকতকে সহ-সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি জসিম মাহমুদকে অর্থ সম্পাদক, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আশেকে এলাহীকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

এছাড়াও দৈনিক লাখোকণ্ঠ প্রতিনিধি সৈয়দ মুশফিকুর রহমান, দৈনিক সমকাল প্রতিনিধি আনোয়ারুল হায়দার, দৈনিক মানবজমিন প্রতিনিধি মামুন হোসেন, দৈনিক কৃষাণ প্রতিনিধি আবদুল কাদের ছিদ্দিকী মিলন, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মুক্তার হোসেন মুক্তাকে সদস্য করা হয়েছে।