নোয়াখালী জেলার চাটখিল প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার সকালে প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন বুলু ক্লাবের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০২১-২০২২ সালের জন্য হাবিবুর রহমানকে (দৈনিক সংবাদ) সভাপতি ও শোয়েব হোসেন বুলুকে (দৈনিক ইত্তেফাক) সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি রফিক উল্যাহ খোকন (দ্য বাংলাদেশ টুডে), সহসাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত (দৈনিক নয়া দিগন্ত), অর্থ সম্পাদক জসিম মাহমুদ (দৈনিক আমাদের নতুন সময়), দফতর সম্পাদক আশেকে এলাহী (দৈনিক সংগ্রাম)। সদস্যরা হলেন- সৈয়দ মুশফিকুর রহমান (দৈনিক লাখোকণ্ঠ), আবদুল কাদের ছিদ্দিকী মিলন (দৈনিক কৃষাণ), মুক্তার হোসেন মুক্তা (দৈনিক ভোরের ডাক), আনোয়ারুল হায়দার (দৈনিক সমকাল) এবং মামুন হোসেন (দৈনিক মানবজমিন)।