নোয়াখালী জেলার চাটখিলের কড়িহাটি বাজারে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চাটখিল ও সোনাইমুড়ী থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১০টি দোকান মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়।
বাজারের ব্যবসায়ী সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১১টার দিকে কড়িহাটি পূর্ব বাজারে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়।