ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র এস এম ইকবাল হোসেন
সুমন জয়ী হয়েছেন।
সোমবার পৌরসভায় ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার শামসুন নাহার ভূঞা বেসরকারিভাবে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন। বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১২ হাজার ৪১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে ১৯০ ভোট পেয়েছেন।
গফরগাঁও পৌরসভায় এবার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ২৯৬ জন। এই প্রথমবারের মতো ইভিএমের ব্যবহারের মাধ্যমে ভোট গ্রহণ হয়।





