বাগেরহাটের চিতলমারীতে এনজিও গণমিলন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে রোজিনা সিদ্দিক নামে এক বিধবা নারীর অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়েরের পর ওই পরিচালকের গলায় বীমার টাকা আটকে গেছে।
ভুক্তভোগী রোজিনা সিদ্দিকের দায়ের করা অভিযোগপত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৬ অক্টোবর তার স্বামী সিদ্দিকুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা যান। এর ২ মাস আগে তিনি গণমিলন ফাউন্ডেশন চিতলমারী শাখা থেকে শতকরা ১৫% লাভে ৩ লাখ টাকা ঋণ নেন। এ সময় গণমিলন ফাউন্ডেশন বীমা বাবদ ৩ হাজার টাকা জমা নেয়। বীমা নেয়ার মানে হলো কোনো ঋণগ্রহীতা মারা গেলে তার পরিবারের আর ওই লোনের টাকা পরিশোধ করতে হয় না। ঋণের দুই কিস্তি ৬০ হাজার টাকা দিয়ে তার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর গণমিলন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার বিশ্বাস প্রতারণার মাধ্যমে রোজিনা সিদ্দিকের কাছ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা ও ওই টাকার সুদও বুঝে নেন। সে সময় তিনি বীমা সম্পর্কে কিছুই জানতেন না। বছর খানেক আগে তিনি উক্ত গণমিলন ফাউন্ডেশন থেকে ১০ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। তখন রনজিৎ কুমার বিশ্বাস তার কাছ থেকে বীমা বাবদ ১০ হাজার টাকা জমা নেয়। সেই সময় তিনি স্বামীর বীমার বিষয়ে জানতে পারেন যে গণমিলন ফাউন্ডেশনের কর্মকর্তারা তার সাথে প্রতারণার মাধ্যমে ২ লাখ ৪০ হাজার টাকা ও ওই টাকার সুদও বুঝে নিয়েছে।
গণমিলন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার বিশ্বাস বলেন, রোজিনা সিদ্দিকের সাথে এ বিষয় আমাদের সমঝোতার চেষ্টা চলছে। আমরা তার দাবিকৃত টাকা পরিশোধ করে দেবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মারুফুল আলম বলেন, গণমিলন ফাউন্ডেশনের বিরুদ্ধে রোজিনা সিদ্দিক নামে এক মহিলার সাথে প্রতারণা ও চেক আত্মসাতের লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে। দুই পক্ষকে নোটিশের মাধ্যমে ডেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চিতলমারীতে গণমিলন ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
বাগেরহাটের চিতলমারীতে এনজিও গণমিলন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে রোজিনা সিদ্দিক নামে এক বিধবা নারীর অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা...





