পাবনার সাঁথিয়া পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রতীক বরাদ্দ হওয়ায় প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। এ দিকে আওয়ামী লীগ কর্মীরা বিএনপি প্রার্থীর ধানের শীষ প্রতীক ছিঁড়েছে মর্মে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। সাঁথিয়া পৌরসভার বিএনপি প্রার্থী সিরাজুল ইসলাম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বুধবার রাতে মেহেদী হাসান রুবেল, মেহেদী হাসান, মনিরুল ইসলাম বিশুর নেতৃত্বে সাঁথিয়া পাইলট স্কুলের পাশে, তিন মাথা মোড়ে পৌরসভার সামনেসহ বিভিন্ন জায়গায় ধানের শীষ প্রতীক ছিঁড়ে ফেলা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑ সাঁথিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক এস এম মাসুদ প্রমুখ।
সাঁথিয়ায় ধানের শীষ ছেঁড়ার অভিযোগ বিএনপির
পাবনার সাঁথিয়া পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রতীক বরাদ্দ হওয়ায় প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। এ দিকে আওয়ামী লীগ কর্মীরা বিএনপি প্রার্থীর ধানের...





