দেশের অন্যান্য স্থানের ন্যায় বাগেরহাটের চিতলমারীতে ১৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। তবে এ বছর করেনার স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থী নয়, বই তুলে দেয়া হয় অভিভাবকদের হাতে। মোট ১২ দিনে তুলে দেয়া হবে শিক্ষার্থীদের এসব নতুন বই। শুক্রবার সকালে ৪৯ নম্বর সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা পরিষদ সদস্য মোহন আলী বিশ্বাস বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিদ্যালয়ের সভাপতি অনুপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংবাদিক এস এস সাগর, কপিল ঘোষ ও নাট্যব্যক্তিত্ব মাখন লাল মণ্ডল।